সর্বশেষ

দৌলতপুর

দৌলতপুরে বাঁশ কাটার বিরোধে যুবকের হাত বিচ্ছিন্ন, মহিষ ও পাট লুট

কুষ্টিয়ার দৌলতপুরে বাঁশ কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে রনি (৩২) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ডান হাত বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর বাড়িঘরে হামলা, ১৩টি মহিষ ও দুই গাড়ি পাট (৩০ মণ) লুট এবং একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকালে উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
দৌলতপুরে যাতায়াতের পথ বন্ধ, নিজ বাড়িতেই অবরুদ্ধ ২০টি পরিবার

কুষ্টিয়ার দৌলতপুরে দীর্ঘদিন ধরে ব্যবহার করা চলাচলের একমাত্র রাস্তা বাঁশের রেলিং দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এতে নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে বসতি গড়া ১৮ থেকে ২০টি পরিবারের সদস্যরা অবরুদ্ধ হয়ে পড়েছেন। প্রায় এক মাস ধরে চলা এ পরিস্থিতিতে নারী, শিশু, বয়স্ক ব্যক্তি ও শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থায়ী সমাধানের দাবিতে ভুক্তভোগীরা প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।

কুষ্টিয়া সীমান্তে বিজিবির কড়া প্রতিরোধ, ওপার থেকে পুশইনের চেষ্টা ব্যর্থ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) চারজনকে জোরপূর্বক বাংলাদেশে অনুপ্রবেশ করানোর চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার সকালে বিজিবির তীব্র বাধার মুখে বিএসএফ সদস্যরা ওই চারজনকে নিয়ে ভারতীয় ভূখণ্ডে ফিরে যেতে বাধ্য হন। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে বর্তমানে বিজিবির টহল ও সতর্ক অবস্থান জোরদার করা হয়েছে।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলি: বিজিবির পাল্টা ফায়ার, আহত কৃষক

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাজুল হোসেন নামের এক বাংলাদেশি কৃষক গুরুতর আহত হয়েছেন। সীমান্তবাসীদের নিরাপত্তা ও আত্মরক্ষায় বিজিবি পাল্টা গুলি বর্ষণ করলে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। আহত কৃষককে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুষ্টিয়ায় মন্দিরের ক্যাশিয়ারের বাড়িতে বিয়ের স্বর্ণ ও পূজার টাকা লুট

কুষ্টিয়ার দৌলতপুরে মন্দিরের ক্যাশিয়ার অনাথ দাসের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকার সুযোগে দুর্বৃত্তরা ঘরে ঢুকে মেয়ের বিয়ের জন্য তৈরি করে রাখা স্বর্ণালংকার, দুর্গাপূজার চাঁদার ৬১ হাজার ৫০০ টাকা, নগদ অর্থ ও পরিবারের সদস্যদের স্বর্ণালংকার নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ অর্থের মূল্য প্রায় ৫ লাখ টাকা।

দৌলতপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮, কারাগারে ১৬

কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের বিশেষ চিরুনি অভিযানে মাদক, জুয়া ও বিভিন্ন মামলার ১৮ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও আমদানিনিষিদ্ধ পণ্যসহ ১৮টি মোটরসাইকেল জব্দ করা হয়। আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১৬ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।